ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা গ্রেফতার 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৬ জুন ২০২২, ১৯:৩২আপডেট : ২৬ জুন ২০২২, ১৯:৩২

কক্সবাজারের উখিয়া ক্যাম্প-১৯ থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার রোহিঙ্গা অপরাধীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৮ এপিবিএন) সদস্যরা।

ধৃতরা হলো মৃত আজিজ আহম্মদের ছেলে মোহাম্মদ ফারুক (২৬), মৃত চাঁদ মিয়ার ছেলে মোহাম্মদ রফিক (৪২), মো. সৈয়দুল বাশারের ছেলে সৈয়দ উল্লাহ (২৬), নুর আলমের ছেলে মোহাম্মদ আব্দুল হাই (২৯)। তারা প্রত্যেকে উখিয়া ক্যাম্প-১৩ এর বিভিন্ন ব্লকের বাসিন্দা।

রবিবার (২৬ জুন) ক্যাম্প-১৯ এর এ/৮ ব্লকে রাস্তা সংলগ্ন দক্ষিণ পাশে ফাঁকা মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।

তিনি বলেন, ক্যাম্প-১৯ এর এ/৮ ব্লকে রাস্তা সংলগ্ন দক্ষিণ পাশে ফাঁকা মাঠে ২০ জনের একটি রোহিঙ্গা দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ধাওয়া করে চার রোহিঙ্গা দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আটটি রামদা, দুটি ছুরি, শাবল ও চাপাতি উদ্ধার করা হয়।

চার রোহ্ঙ্গিাকে জব্দ করা অস্ত্রসহ উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী