সড়ক ছেড়ে দোকানে বাস, আহত ৭ 

নোয়াখালী প্রতিনিধি
৩০ জুন ২০২২, ২০:২০আপডেট : ৩০ জুন ২০২২, ২০:২৭

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার (৩০ জুন) বিকাল সাড়ে ৪টায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশে দোকানে ঢুকে পড়ে। এতে অন্তত সাত জন আহত হন। 

আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদের মধ্যে ছয় জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত ব্যবসায়ী লিটনকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকালে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসুরহাট-কবিরহাট সড়কের লোহার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, কিাল ৪টার দিকে বসুরহাটগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি স্টেশনারি দোকানে ঢুকে পড়ে। এতে ওই দোকানসহ আরও দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক এবং দোকানে থাকা ব্যবসায়ীসহ সাত জন আহত হন। 

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বাসটি চালকের সহকারী চালাচ্ছিল। 

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি ম্যান রাফিউজ্জামান রাফি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে গাড়ি উদ্ধার করে। এ দুর্ঘটনায় চালক এবং ব্যবসায়ীসহ কয়েকজন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। পুলিশ দুর্ঘটনার শিকার বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। 

 

/টিটি/ 
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম