মন্ত্রিপরিষদের নির্দেশনা: বি-বাড়িয়া নয়, এখন থেকে ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ জুলাই ২০২২, ০৩:১৩আপডেট : ০১ জুলাই ২০২২, ০৩:১৪

বি-বাড়িয়া নয়, এখন থেকে লিখতে হবে ব্রাহ্মণবাড়িয়া। এমন নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ৮ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের অনুরোধের প্রেক্ষিতে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে নির্দেশনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই পরিপত্রে যাবতীয় দাফতরিক কাজে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাম বি-বাড়িয়ার বদলে ব্রাহ্মণবাড়িয়া লেখা এবং আওতাধীন দফতর ও সংস্থাগুলোকে এ বিষয়ে নির্দেশনা দেওয়ার কথা বলা হয়।

জেলা প্রশাসক মো. শাহগীর আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া, এটা সূচনালগ্ন থেকেই। জেলা উন্নয়ন সমন্বয়ে পরিষদের সভাসহ বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ এবং সড়ক ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে এ বিষয়ে গত ৮ জুন একটি চিঠি দেওয়া হয়। এতে বি-বাড়িয়া নামের পরিবর্তে ব্রাহ্মণবাড়িয়া লেখার জন্য নির্দেশনা জারির অনুরোধ জানানো হয়। ওই চিঠির প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ ২৮ জুন বি-বাড়িয়ার পরিবর্তে ব্রাহ্মণবাড়িয়া লেখার নির্দেশনা জারি করেছেন।

জেলা প্রশাসকের চিঠি সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালের ১২ ফেব্রুয়ারি এক স্মারকে এ জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া হিসেবে গেজেট প্রকাশিত হয়। কিন্তু বিগত সময়গুলোতে কিছু স্বার্থান্বেষী মহল ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বি-বাড়িয়া জেলা নামে প্রচার শুরু করে। ফলে বিভিন্ন দাফতরিক যোগাযোগ, ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড, মহাসড়কে স্থাপিত ওভারহেড ডিরেকশনাল সাইনবোর্ড, কিলোমিটার পোস্ট ও বিলবোর্ডগুলোতে ব্রাহ্মণবাড়িয়া নামের পরিবর্তে বি-বাড়িয়া নামের প্রচলন শুরু হয়।

জেলা প্রশাসক সব মন্ত্রণালয়, বিভাগসহ তাদের আওতাধীন দফতরগুলোকে দাফতরিক যোগাযোগের ক্ষেত্রে বি-বাড়িয়ার বদলে ব্রাহ্মণবাড়িয়া লেখার নির্দেশনা প্রদানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে অনুরোধ করেন।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী