‘যে আশায় এতদিন ছিলাম, তাও শেষ’

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
০৭ জুলাই ২০২২, ২২:০০আপডেট : ০৭ জুলাই ২০২২, ২২:৪০

‘মনে করেছিলাম স্বামী বেঁচে আছেন। প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছি, তিনি যেন ভালো থাকেন, যেন বেঁচে থাকেন। শনাক্ত না হওয়া লাশের মধ্যে আমার স্বামীর লাশ যাতে না থাকে, এই দুয়াই করেছি বারেবার।’ এসব কথা বলে ডুকরে কেঁদে উঠেন রেশমী আক্তার। তার স্বামী মো. শাহজাহান সীতাকুণ্ডের বি এম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন ও বিস্ফোরণের পর নিখোঁজ হন। তার খোঁজে স্বজনরা দিয়েছিল ডিএনএ নমুনা। এক মাস আগে দেওয়া এ নমুনার রিপোর্ট বৃহস্পতিবার (৭ জুলাই) হাতে পায় পুলিশ। শনাক্ত না হওয়া লাশের মধ্যে পাওয়া গেছে রেশমীর স্বামী শাহজাহানের লাশ।

স্বামীর লাশ নিতে বিকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন রেশমী আক্তার। তার সঙ্গে ছিল পাঁচ বছর বয়সী ছেলে রিহান ও চার মাসের ছেলে রিহাত। 

তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে পুলিশ ফোন করে জানায় আমার স্বামীর লাশ শনাক্ত হয়েছে। তখন মনে হলো আমি আরও একা হয়ে গেছি। যে আশায় এতদিন ছিলাম, তাও শেষ। এখন ছোট দুই শিশু সন্তান নিয়ে কোথায় দাঁড়াবো, কার কাছে যাবো। কোথায় আমাদের আশ্রয় হবে?
আট জনের লাশ শনাক্ত হওয়ার পর খবর পেয়ে হাসপাতালে আসেন স্বজনেরা  
নিহত শাহজাহান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার মো. কালু মিয়ার ছেলে। শাহজাহানের দুই শিশু সন্তানের মধ্যে বড় ছেলে রিহান (৫) ও ছোট ছেলে রিহাতের বয়স ৪ মাস। 

রেশমী বাংলা ট্রিবিউনকে বলেন, আমার স্বামী বি এম ডিপোতে লরি চালক ছিলেন। ঘটনার সময় তিনি ডিপোতে ছিলেন। এখন পর্যন্ত ডিপো কর্তৃপক্ষ আমাদের কোনও টাকা-পয়সা দেয়নি। দেবে কিনা তাও বলেনি। স্বামীর আয়ের ওপর আমাদের পুরো পরিবার নির্ভরশীল ছিল। এখন স্বামী নেই, আয়ও নেই।

মা রেশমী আক্তার বলেন, রিহান যখন তার বাবাকে খোঁজ করে তখন আমরা বলি তার বাবা গাড়ি নিয়ে গেছে। মিথ্যা বলে ছেলেকে সান্ত্বনা দিতে হয়। 

শাহজাহান ও রেশমী দম্পতির বড় ছেলে রিহান বলেন, আমার আব্বু গাড়ি নিয়ে গেছে। এখনও আসেনি।

আট জনের লাশ শনাক্ত হওয়ার পর খবর পেয়ে হাসপাতালে আসেন স্বজনেরা সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বাংলা ট্রিবিউনকে বলেন, ডিএনএ রিপোর্টে আট জনের লাশ শনাক্ত হয়েছে। তাদের অনেক স্বজন লাশ নিয়ে যাওয়ার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছেন। 
 
তিনি আরও জানান, বি এম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে ৫১ জনের লাশ উদ্ধার করা হয়। এরমধ্যে আগে ২৯ জনের লাশ শনাক্ত হয়। আজ আরও ৮ জনের লাশ শনাক্ত হয়েছে। 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ডিএনএর মাধ্যমে মোহাম্মদ হাসেম, মো. আকতার, মো. শাহজাহান, মোহাম্মদ রাসেল, আবদুল মনির হোসেন, আবুল হাসেম, আবদুস সোবহান ও মো. সাকিবের লাশ শনাক্ত হয়েছে। 
 
রাত ৮টা পর্যন্ত রেশমীর স্বামী শাহজাহানের মতো শনাক্ত হওয়া আরও পাঁচ জনের লাশ নিতে হাসপাতালে আসেন স্বজনেরা। 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার আলোচিত যত অগ্নিকাণ্ড
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী