মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তের আগুন

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১৩ জুলাই ২০২২, ১৩:১৮আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৩:২২

চট্টগ্রামের মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী গ্রামে এ ঘটনা ঘটেছে। 

বুধবার (১৩ জুলাই) দুপুরে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‌‘রাতে আমরা সবাই ঘুমিয়েছিলাম। রাত ২টার দিকে আমার বাড়ির এক কর্মচারী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বের হয়ে আগুন জ্বলতে দেখেন। তার ডাক-চিৎকারে ঘুম থেকে উঠে দেখি, দুই ঘরের মাঝখানে করিডোরে আগুন জ্বলছে। করিডোরের সঙ্গে লাগানো কক্ষে আমি, আমার স্ত্রী ও সন্তান ঘুমিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে অল্পের জন্য সবাই রক্ষা পেয়েছি।’

তিনি আরেও বলেন, ‘উপজেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হওয়ার পর আমার বাড়িতে মাঝে মাঝে নেতা-কর্মীদের সঙ্গে, মতবিনিময় ও আলোচনা সভা হতো। কিছুদিন আগে নেতা-কর্মীদের নিয়ে আসা একটি অটোরিকশার গ্লাস ভাঙচুর করে কে বা কারা। এরপর বাড়িতে চুরির ঘটনা ঘটে। আরেকদিন রাতে এক লোক বাড়ির ছাদে উঠে যায়। কিন্তু দেখে ফেলায় সে দ্রুত পালিয়ে যায়। আমি বিষয়গুলো নিছক সাধারণ ঘটনা মনে করেছিলাম। কিন্তু গতরাতে কে বা কারা বাড়িতে পরিকল্পিতভাবে আগুন দিয়ে আমাকে ও আমার পরিবারকে হত্যার চেষ্টা করেছে।’

এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘বিএনপি নেতার বাড়িতে আগুন লাগার বিষয়ে কেউ কিছু জানায়নি। খোঁজ-খবর নিতে সেখানে পুলিশের একটি টিম পাঠানো হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান