প্রধানমন্ত্রীর জন্য এলো ত্রিপুরার রানি আনারস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ জুলাই ২০২২, ১৩:৪৩আপডেট : ১৪ জুলাই ২০২২, ১৪:২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে শুভেচ্ছা উপহার হিসেবে ১০০ প্যাকেট ৭৫০ কেজি রানি আনারস পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের দিয়ে আনারসগুলো দেশে প্রবেশ করে। এ সময় দুই দেশের শূন্য রেখায় বাংলাদেশ সীমান্তে আনারাস গ্রহণ করেন চট্টগ্রামস্থ ভারতীয় হাই কমিশনের এটাচি অফিসার মনিশ সিং।

অন্যদিকে ভারতের পক্ষে আনারসগুলো দেন ত্রিপুরা রাজ্যের উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ড. দীপক বৈদ্য ও ত্রিপুরা বন্দর ব্যবস্থাপক দেবাশিষ নন্দি।

আনারস গ্রহণকালে  চট্টগ্রামস্থ ভারতীয় হাই কমিশনের এটাচি অফিসার মনিশ সিং জানান, আনারসগুলো ভারতীয় হাই কমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে পৌঁছে দেওয়া হবে।

অন্যদিকে ত্রিপুরা রাজ্যের  উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ড. দীপক বৈদ্য জানান, আমরা আগেও আনারস পাঠিয়েছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের জন্য আম পাঠিয়েছেন। আমরা মনে করি দুই দেশের সম্পর্ক মধুর। 

প্রধানমন্ত্রীর জন্য এলো ত্রিপুরার রানি আনারস তিনি আরও জানান, রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দফতরের অন্তর্গত উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ অধিদফতরের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের  ঊনকোটি জেলার কুমারঘাটসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আনারসগুলো আগরতলা এনে প্যাকেট করা হয়। মোট ১০০টি প্যাকেটে করে প্রায় ৭৫০ কেজি আনারস বাংলাদেশে পাঠানো হয়। পরে আনারসগুলো একটি কাভার্ডভ্যানে করে প্রধানমন্ত্রী কার্যালয়ের উদ্দেশ্যে আখাউড়া ত্যাগ করে।

এর আগে, গত ২০জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহাকে বিখ্যাত ৮০০ কেজি আম প্রীতি উপহার হিসেবে পাঠানো হয়।

 

/টিটি/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী