মীরসরাইয়ের ৫ সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৯ জুলাই ২০২২, ০৫:৫৯আপডেট : ২৯ জুলাই ২০২২, ০৭:৩৬

মীরসরাই উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সাইবার ট্রাইব্যুনালে করা এই মামলার প্রতিবাদে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে মীরসরাই উপজেলার ঐক্যবদ্ধ সাংবাদিক নেতৃবৃন্দ এই স্মারকলিপি দেন।

স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে সাংবাদিক পরিচয় দিয়ে নার্ম সর্বস্ব অনলাইন ও ইউটিউব চ্যানেলে সংবাদ প্রকাশ এবং সাধারণ জনগণকে হয়রানির অভিযোগ রয়েছে। এ নিয়ে ২০২১ সালের মে মাসে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি - মীরসরাই উপজেলা শাখা এবং মীরসরাই উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সভায় রেজুলেশন হয়। এসব রেজুলেশনের আলোকে দৈনিক কালের কন্ঠ, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ, দৈনিক সাঙ্গু, খবরিকা অনলাইনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে অনেক সংবাদকর্মী নিজ নিজ ফেসবুকে এসব প্রতিবেদন শেয়ার করেন। এ ঘটনায় অলিউল্লাহ নিজামী এবং কবির শাহ দুলাল নামের দুই ব্যক্তি বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনাল আদালত-চট্টগ্রামে পৃথক দুইটি মামলা করেন।

দুই মামলায় সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ (দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী), এনায়েত হোসেন মিঠু (দৈনিক কালের কন্ঠ ও দৈনিক পূর্বকোণ), মোহাম্মদ ইউসুফ (বাংলা ট্রিবিউন, দৈনিক ইত্তেফাক, দৈনিক সাঙ্গু), নয়ন কান্তি ধূম (দৈনিক ভোরের পাতা), মো. জাভেদ (দৈনিক স্বদেশ প্রতিদিন), সেকান্দর হোসাইন (দৈনিক সমকাল) এবং মো. জহিরুল ইসলামকে (আমার সংবাদ) বিবাদী করা হয়। ফলে প্রকৃত পেশাদার সাংবাদিকরা মামলার আসামি হয়ে হয়রানির শিকার হচ্ছেন।

সিনিয়র সাংবাদিক বিপুল দাশ বলেন, সাংবাদিক পরিচয় দানকারী কতিপয় ব্যক্তি কর্তৃক পেশাদার সংবাদকর্মীদের আইসিটি আইনের মাধ্যমে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে সংবাদকর্মীদের সুরক্ষায় এই কালো আইন বাতিলের দাবি জানাচ্ছি।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, কবির শাহ দুলাল ও অলি উল্লাহসহ সাংবাদিক নামধারী কিছু লোক সাধারণ জনগণকে হয়রানির পাশাপাশি বিভিন্ন অপর্কম করে আসছে। স্মারকলিপিতে তাদের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগ সত্য। তারা মীরসরাই উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকদের নামে যে মামলা দিয়েছে তার নিন্দা জানাচ্ছি।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের