কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছাত্রলীগের ২ নেতা বহিষ্কার

রাঙামাটি প্রতিনিধি
০৬ আগস্ট ২০২২, ২২:১৮আপডেট : ০৬ আগস্ট ২০২২, ২২:১৮

রাঙামাটির বাঘাইছড়িতে এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর বাবা দুই ছাত্রলীগ নেতাসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এই অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রলীগ।

বহিষ্কৃতরা হলেন- উপজেলার বঙ্গলতলী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি যীশু চৌধুরী (২৭) ও সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া (২৬)।

শনিবার (৬ আগস্ট) উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সানি দেব ও যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম স্বাক্ষর করা গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক ছাত্রলীগ থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সানি দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাটি জানার পরে তাদের সংগঠন থেকে অব্যাহতি দিয়েছি। তাদের এমন কর্মকাণ্ড ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ন করেছে। অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না।

শুক্রবার রাতে ভুক্তভোগী কলেজছাত্রীর বাবা ওই দুই ছাত্রলীগ নেতাসহ পাঁচ জনের বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় ধর্ষণ মামলা করেন। মামলার বাকি তিন আসামি হলো- একই এলাকার মো. আরিফ (২৬), মো. রাসেল (২৯) ও অমল বড়ুয়া (৪৫)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৫ জুলাই রাত ৮টার দিকে বিপ্লব বড়ুয়া ওই কলেজছাত্রীকে জরুরি কথা আছে বলে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। রাতে ওই কলেজছাত্রী বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। পরদিন ভোরে মেয়েটি বাড়িতে এসে জানান, বিপ্লব তাকে বাড়ির বাইরে ডেকে নেওয়ার পর সঙ্গে থাকা আরও কয়েকজন তার মুখ চেপে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টার কারণে থানায় মামলা দিতে দেরি হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়।

বাঘাইছড়ি থানার ওসি মো. আনোয়ার হোসেন খান জানান, মামলার পরপরই থানা পুলিশের একটি দল অভিযান চালিয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রাখা হয়েছে। রবিবার সকালে রাঙামাটি সদর হাসপাতালে ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার করা হবে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী