মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

চাঁদপুর প্রতিনিধি
০৭ আগস্ট ২০২২, ২২:২৪আপডেট : ০৭ আগস্ট ২০২২, ২২:২৪

চাঁদপুরের কচুয়ায় সপ্তম শ্রেণির (১৩) এক মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রাসেল (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

গত শুক্রবার বিকালে উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের খিড্ডা বাজারের পাশে এ ঘটনা ঘটে। রবিবার (৭ আগস্ট) ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে রাসেলকে আটক করা হয়।

ছাত্রীর বাবা বলেন, ‌‘কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আমার এক নাতনিকে গত শুক্রবার দুপুরে খাবার দিয়ে সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল মেয়ে। পথিমধ্যে তিন যুবক অটোরিকশায় উঠে ভয়ভীতি দেখিয়ে মেয়েকে খিড্ডা বাজারের পশ্চিম পাশে এক বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। গ্রাম্য সালিশদাররা বিষয়টি মীমাংসার কথা বলে সময়ক্ষেপণ করে। রবিবার কচুয়া থানায় অভিযোগ দিই।’

তিনি বলেন, ‘ঘটনায় জড়িতরা হলো তেতৈয়া গ্রামের মাদ্রাসা বাড়ির বাকি মিয়ার ছেলে মো. রাসেল, নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ উল্লাহ ও আবু মিয়ার ছেলে মো. হাছান। তাদের বিরুদ্ধে থানায় এজাহার দিয়েছি।’

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, ‘ছাত্রীর দেওয়া তথ্য অনুযায়ী রাসেলকে আটক করা হয়েছে। সোমবার ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীকে হাসপাতালে পাঠানো হবে। সেইসঙ্গে তার জবানবন্দি রেকর্ড করা হবে। ছাত্রীর বাবার দেওয়া এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।’

/এএম/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম