রামগতির বিদ্যুৎ উপকেন্দ্রে জোয়ারের পানি, সরবরাহ বন্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, ২০:৩৩আপডেট : ১৪ আগস্ট ২০২২, ২০:৩৩

মেঘনা নদীর অতিরিক্ত জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে পানি উঠে গেছে। এতে উপজেলাব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 

রবিবার (১৪ আগস্ট) বিকাল ৪টার পর থেকে মেঘনা নদীর সৃষ্ট জোয়ারের পানি উপকূলীয় এলাকায় ঢুকতে শুরু করে। এতে বিভিন্ন এলাকায় পানি ঢুকে যায়। জোয়ারের পানি ঢুকে উপজেলার আলেকজান্ডার এলাকার পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে। কেন্দ্রটির কয়েক কিলোমিটার পশ্চিমে মেঘনা নদীর অবস্থান।

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন রামগতি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রেজাউল করিম বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে জোয়ারের পানি বিদ্যুৎ উপকেন্দ্রে ঢুকে পড়ে। তাই ঝুঁকি এড়াতে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ রাখা হয়েছে। এতে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। জোয়ারের পানি নেমে গেলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। এই কেন্দ্রের আওতায় প্রায় ৬০ হাজার গ্রাহক রয়েছে।

/এএম/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি