সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার ৩ যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২২, ১১:২৬ আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১১:২৬

সৌদি আরবে প্রাইভেটকার খাদে পড়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার তিন যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল ৫টা ১০ মিনিটে দেশটির আল কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মনোহরগঞ্জ উপজেলার জলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ফারুক খান (২৩) ও মো. পারভেজ (২১) এবং নরহরিপুর গ্রামের আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)।

ফারুক খানের চাচাতো ভাই ফরিদ জানান, ‌ফারুক তিন বছর আগে ও তার ভাই পারভেজ ছয় মাস আগে সৌদি আরবে যান। তাইফ শহরে অ্যালুমিনিয়াম কোম্পানিতে কাজ করতেন তারা। কাসিম শহর থেকে তাইফ শহরে কাজে যাওয়ার সময় বৃহস্পতিবার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের প্রাইভেট খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা পাঁচ জনের তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুইজন সেখানকার একটি হাসপাতালে ভর্তি আছেন।

জলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. আশিকুর হিরণ বলেন, ‌‘তিন বছর আগে ফারুক সৌদি আরব যান। মাস ছয়েক আগে তার ছোট ভাই পারভেজকেও নিয়ে যান। সাদ্দামও বছর তিনেক আগে সৌদিতে পাড়ি জমান। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

এ বিষয়ে কুমিল্লা জনশক্তি রফতানি অধিদফতরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, ‘মরদেহ দেশে আনতে নিহতদের পরিবারকে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক