ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধূ অপহরণ করে ধর্ষণের মামলা

চাঁদপুর প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:১২আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:১৬

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধূ অপহরণ করে ধর্ষণের মামলা হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ইমাম হোসেন লিটনের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের মামলা দায়ের করেছেন এক প্রবাসীর স্ত্রী। রবিবার রাতে হাজীগঞ্জ থানায় প্রবাসী স্ত্রী রওশন আরা রিনা (২৫) বাদী হয়ে মামলাটি দায়েল করেন। মামলা নম্বর ৪। তিনি একই ইউনিয়নের পাতানিশ গ্রামের প্রবাসী আবদুল হালিমের স্ত্রী।
মামলার বিবরণীতে জানা গেছে, গত ২৫ জানুয়ারি প্রবাসীর স্ত্রী হাজীগঞ্জ বাজার থেকে বাড়ি যাওয়ার পথে হাজীগঞ্জ-কচুয়া সড়কে কাঁঠালী গ্রামের ব্রিকস ফিল্ডের সামনে ব্রিজের ওপর থেকে অপহরণ করে নিয়ে যায় ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন লিটন। মামলার বাদী অভিযোগে দাবি করেন, তাকে প্রথমে কুমিল্লা ও পরে চট্টগ্রামের অজ্ঞাত স্থানে জোরপূর্বক আটকে রাখে। সেখানে ১২ দিন বন্দী রেখে ধর্ষণ করে। ৬ ফেব্রুয়ারি তাকে ফেলে রেখে লিটন চেয়ারম্যান সটকে পড়ে। পরে প্রবাসীর স্ত্রী ওই বাড়ি থেকে বের হয়ে অপহরণের খবর এবং তার অবস্থান সর্ম্পকে মা-বাবাকে অবহিত করেন। মেয়ের খোঁজ পেয়ে তার বাবা ও মামা চট্টগ্রাম থেকে উদ্ধার করে নিয়ে আসে।
তার বাবা বলেন, প্রথমে চট্টগ্রামের একটি অজ্ঞাত বাসায় ছিল। সেখান থেকে বের হয়ে মেয়ে আমাদের ফোন করে। পরে আমরা চট্টগ্রামের অলংকার থেকে তাকে নিয়ে আসি।
মামলার তদন্ত কর্মকর্তা আবদুল মান্নান (২) বলেন, সোমবার চাঁদপুর সদর হাসপাতালে ওই প্রবাসীর স্ত্রীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
মামলার বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম বলেন, বাদীর এজহারটি আমলে নিয়ে মামলাটি রুজু করা হয়েছে। আসামিকে শিগগিরই গ্রেফতার করা হবে।
এ বিষয়ে চেয়ারম্যান ইমাম হোসেন লিটনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান