প্রস্তাবিত আইনে প্রতিষ্ঠানভিত্তিক কোচিং করার কথা বলেছি: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২২, ১৩:১৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৫

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,‌ ‌‘প্রস্তাবিত আইনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কোচিংয়ের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।’

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, ‘দেশি-বিদেশি বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, সেগুলোর প্রস্তুতির জন্য কোচিং দরকার হয়। আমাদের প্রায় প্রত্যেকটি স্কুলেই শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা বেশি। অনেক সময় সেখানে প্রত্যেক শিক্ষকের পক্ষে প্রতিটি শিক্ষার্থীকে সমানভাবে নজর দেওয়া সম্ভব হয় না এবং তাতে অনেকে হয়তো কিছুটা পিছিয়ে পড়তে পারে। অনেকেরই বাবা-মা হয়তো কর্মজীবী, তাই বাড়িতে সেই সহযোগিতাটুকু দেওয়ার মতো কেউ থাকেন না। সেক্ষেত্রে কখনও কখনও কোচিংয়ের দরকার হতে পারে। কিন্তু আমরা তার বিকল্প হিসেবেও প্রতিষ্ঠানভিত্তিক, তথা শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কোচিংয়ের ব্যবস্থা করার কথা বলেছি আইনে।’

তিনি আরও বলেন, ‘একই সঙ্গে যেটি অনৈতিক, যে কেউ নিজের ক্লাসে না পড়িয়ে নিজের ক্লাসের শিক্ষার্থীকে বাড়িতে বা কোচিং সেন্টারে পড়তে বাধ্য করে। সেখানে না পড়লে তাকে ফেল করিয়ে দেয় অথবা কম নম্বর দেওয়া হয়। এ অংশটুকু একেবারেই অনৈতিক। এটি নিষিদ্ধ করা হয়েছে। কোনও শিক্ষক নিজের ক্লাসের শিক্ষার্থীকে কোচিংয়ে পড়াতে পারবেন না।’

ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, চাঁদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
অসুস্থ স্বামীর পাশে থাকতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান