আব্দুল মালেক উকিল মেডিক্যালের শিক্ষার্থীদের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:০০

নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজে শতভাগ শিক্ষার্থীর আবাসন, সুপেয় পানির সংকট সমাধান, শ্রেণিকক্ষে পর্যাপ্ত আসন ব্যবস্থা এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এ সময় একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ক্লাস বর্জন করে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‌‘আমরা প্রতিষ্ঠান থেকে যে অধিকারগুলো পাওয়ার তা পাচ্ছি না। এজন্য ছয় দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। আমাদের দাবিগুলো হলো—হোস্টেলের ডাইনিংয়ে ফ্যান, লাইট, চেয়ার, টেবিল সংকট, পানির মোটর, ট্যাংকের সমস্যা সমাধান; কর্মচারীদের দায়িত্বহীন আচরণ সংশোধন; হোস্টেলের চারপাশ পরিষ্কার; লাইব্রেরিতে পড়ার পরিবেশ তৈরি, পর্যাপ্ত বই রাখা, টেবিল, ফ্যান, লাইট সংকট সমাধান; ওয়াশরুমে পানি ও স্যানিটারি সামগ্রী সরবরাহ এবং পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা রাখা।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘সকাল ৯টা থেকে ক্যাম্পাসে ৩৫০ জন শিক্ষার্থী ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করেন। সকালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। এর আগেও উপাচার্যের কাছে অভিযোগ দিয়ে কোনও প্রতিকার পাইনি।’

এদিকে, দুপুরে শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুস সালামের কাছে তুলে ধরেন। তবে দাবিগুলোর বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনও বক্তব্য দেননি অধ্যক্ষ।

আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মো. আবদুস সালাম বলেন, ‘প্রধান ফটকে তালা দেওয়ার ঘটনা আমি শুনিনি। তবে শিক্ষার্থীদের দাবিগুলো শুনেছি। আলোচনা করে এগুলো সমাধান করা হবে।’

/এএম/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি