কোনও দল নির্বাচনে না এলে ধরেবেঁধে আনার সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০২আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০২

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা চাই আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করুক। তবে কোনও দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অংশ গ্রহণ না করলে তাদের ধরে বেঁধে নিয়ে আসার সুযোগ নেই।’

বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, নির্বাচন সঠিকভাবে হলে বাংলাদেশের মানুষ সবসময় উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে। বড় দুই-একটি দল যদি যৌক্তিক কারণ ছাড়া নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকে, তবে জনগণ তাদের মতামতকে খুব একটা প্রাধান্য দেয় না। অতীতে আমরা তা দেখেছি। অতীতে দুই দুইটি বড় দল নির্বাচনে অংশ নেয়নি, তবুও ভালো নির্বাচন হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশাকরি, আগামী নির্বাচনে যোগ্য সব দল নির্বাচনে অংশগ্রহণ নেবে এবং ভালো নির্বাচন হবে। সকল ব্যবস্থা থাকার পরও যদি কেউ নির্বাচনে অংশ না নেয়, সেটা তাদের রাজনৈতিক অধিকার। তবে আমরা সবসময়ই চাই সকলের অংশগ্রহণে নির্বাচন হোক। কিন্তু কেউ যদি শুধুমাত্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে তাদের তো আমাদের ধরেবেঁধে নিয়ে আসার কোনও সুযোগ নেই।

এসময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান