এক কৃষকের ঘুষিতে আরেক কৃষকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২২, ২২:১৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ২২:১৮

কুমিল্লার চান্দিনায় ধানক্ষেতের পানি নিষ্কাশন নিয়ে এক কৃষকের ঘুষিতে আরেক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কৃষক আব্দুর রহিম ও তার ছেলে আলাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাকুচ গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত দুজনকে বিকালে কারাগারে পাঠানো হয়েছে। নিহত কৃষক আবুল কাশেম (৫২) ওই গ্রামের দুধ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধানক্ষেতের পানি নিষ্কাশন নিয়ে দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাকুচ গ্রামের কৃষক আবুল কাশেমের সঙ্গে গল্লাই ইউনিয়নের হোসেনপুর গ্রামের কৃষক আব্দুর রহিমের বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার জেরে কাশেমের সঙ্গে সংঘর্ষে জড়ান রহিম ও তার দুই ছেলে আলাউদ্দিন এবং জুনাইদ। একপর্যায়ে রহিমের ঘুষিতে মাটিতে লুটিয়ে পড়েন কাশেম। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

প্রত্যক্ষদর্শী আবুল কাশেমের ছেলে রেজাউল করিম বলেন, ‘শনিবার সকালে ধানক্ষেত থেকে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য বাবার সঙ্গে জমিতে যাই। আমাদের জমির পানি পাশের জমির পাশ দিয়ে বের করতে গেলে রহিম ও তার ছেলেরা বাধা দেন। এ নিয়ে বাগবিতণ্ডা শুরু হলে আমার বাবাকে মারধর করেন রহিম ও তার দুই ছেলে। একপর্যায়ে রহিমের ঘুষিতে বাবা মাটিতে পড়ে যান। আমার চিৎকারে আশপাশের লোকজন এসে বাবাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।’

চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খাঁন বলেন, ‘এ ঘটনায় মামলা করেছে নিহতের পরিবার। মামলার প্রধান আসামি আব্দুর রহিম ও তার ছেলেকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

/এএম/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী