নাফনদ সাঁতরে মিয়ানমার থেকে বাংলাদেশে এলো মহিষের পাল

টেকনাফ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৭

মিয়ানমার থেকে নাফ নদ সাঁতরে মহিষের একটি পাল কক্সবাজারের টেকনাফে প্রবেশ করেছে। এ সময় ১৯টি মহিষ বিজিবি উদ্ধার করে হেফাজতে নিয়ে রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে টেকনাফের হ্নীলার জাদিমুরা সীমান্ত দিয়ে আসা মহিষগুলো কাস্টমকে হস্তান্তর করে বিজিবি।

এই বিষয়ে টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মিয়ানমার থেকে প্রবেশকালে ১৯টি মহিষ পাওয়া গেছে। এসব মহিষের কোনও মালিক পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জেনেছি, মহিষগুলো মিয়ানমার থেকে নাফ নদ সাঁতরে এপারে চলে এসেছে। পরে মহিষগুলো টেকনাফ শুল্ক গুদামে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম