চট্টগ্রামের আদালতে চীনা নাগরিকের ৭ বছরের দণ্ড 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৫

চট্টগ্রামে সোনা চোরাচালান মামলায় ফ্যান রংগুই নামে এক চীনা নাগরিককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছা এই রায় দেন। একই রায়ে আদালত দণ্ডিত চীনা নাগরিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। আসামি ফ্যান রংগুই চীনের জিং ওয়েস্ট আরডি বিয়াং জেলার ফ্যান উই ঝাংয়ের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
 
আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ৮ মে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় চীনা নাগরিক ফ্যান রংগুইয়ের ব্যাগ থেকে ২৪টি সোনার বার উদ্ধার করা হয়। 

এ ঘটনায় ওইদিন চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা শাহারিয়ার হোসেন বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা দায়ের করেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে ফ্যান রংগুইকে একমাত্র আসামি করে এ মামলায় আদালতে চার্জশিট দাখিল করে পতেঙ্গা থানা পুলিশ। আদালতে রাষ্ট্রপক্ষে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রবিবার এই রায় দেন। 

/টিটি/
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান