চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৯ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ সেপ্টেম্বর ২০২২, ০২:১৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০২:১৩

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৯ জন। তাদের মধ্যে ২৩ জন সরকারি হাসপাতালে এবং ছয় জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ মাসে বৃহস্পতিবার পর্যন্ত ৪১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চার জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে তিন নারী ও একটি শিশু রয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসে ৪১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।’

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ডেঙ্গুতে জুন মাসে ১৭ জন, জুলাইয়ে ৫০ জন, আগস্টে ৭৬ জন এবং সেপ্টেম্বরে ৪১৫ জন আক্রান্ত হয়েছে। গত চার মাসে আক্রান্ত ৫৫৮ জনের মধ্যে ৪১৪ জন নগরীর এবং ১২৫ জন চট্টগ্রাম জেলার বাসিন্দা। ১৯ জন অন্য জেলার বাসিন্দাও রয়েছেন। উপজেলা পর্যায়ে আক্রান্তদের মধ্যে ৩১ জন সীতাকুণ্ড, ১৮ জন সাতকানিয়া এবং ১৫ জন পটিয়ার বাসিন্দা।

/এমপি/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের