মিয়ানমারের গোলাগুলির শব্দে ঘুম ভাঙলো সীমান্তের বাসিন্দাদের

বান্দরবান প্রতি‌নি‌ধি
৩০ সেপ্টেম্বর ২০২২, ২১:৫৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৪

বান্দরবা‌নের নাইক্ষ‌্যংছ‌ড়ির ঘুমধু‌ম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমা‌ন্তের ৩৯ পিলারের ওপারে মিয়ানমার অভ্যন্তরে গোলাগুলি হচ্ছে। আর এই গোলাগুলির শব্দ ভেসে আসছে বাইশফাঁড়ি সীমান্ত এলাকায় বসবাসরত বাসিন্দাদের কানে।

বাসিন্দারা দাবি করেন, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর থেকে পর পর ১৫টি মর্টারশেলের শব্দ পাওয়া গেছে। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

৩৯ পিলারের নিকটবর্তী স্থানে বসবাসরত বাংলাদেশি হাফেজ আহমদ, আবদুর রহিম ও জুহুরা বেগম জানান, প্রতিদিনই ভয়ে ভয়ে তারা রাত কাটান। বর্তমানে রাত ১টার পর ঘুম আসে তাদের। এর আগে এলাকার কেউ ঘুমান না। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রা‌তেও তারা ১টার পর ঘুমিয়েছেন। কিন্তু গোলাগুলির শব্দ না পেলেও শুক্রবার সকাল সাড়ে ৬টার দি‌কে হঠাৎ বিকট গোলার শব্দে তাদের ঘুম ভাঙে। এ সময় পর পর ১৫-২০টি মর্টারশেলের আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন তারা।

নাইক্ষ‌্যংছ‌ড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস বলেন, আজও গোলার শব্দ পাওয়া গেছে বলে স্থানীয় ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন। তবে এটি সীমা‌ন্তের ওপারে। সীমান্ত এলাকায় বি‌জি‌বি সবসময় সর্তক অবস্থায় আছে। প্রশাসনও এই বিষয়ে তৎপর রয়েছে।

এদিকে, সোমবার সকালে টেকনাফের হোয়াইক্যংয়ের খারাংগাগুনা ও উলুবনিয়া পাড়ায় ব্যাপক গোলাগুলি হয়েছিল। ১৬ সেপ্টেম্বর রাতে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল বিস্ফোরণে সীমান্ত এলাকায় বসবাসরত রোহিঙ্গা মো. ইকবাল (১৭) নিহত হন। আহত হন পাঁচ জন। একই দিন দুপুরে সীমান্ত এলাকা থেকে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে উইনু থোয়াইং তঞ্চঙ্গ্যার পায়ের নিম্নাংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।

গত ৯ সেপ্টেম্বর বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে মিয়ানমার থেকে ছোড়া একটি বুলেট এসে পড়ে। ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় পড়ে। তার আগে ২৮ আগস্ট বিকাল ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা একটি মর্টারশেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তুমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে। এসব ঘটনায় তুমব্রু সীমান্তের মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়, যা এখনও কাটেনি।

এ ছাড়া গত কয়েক দিনে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দাদের কানেও আসছে মিয়ানমারের গোলাগুলির শব্দ। সেখানেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম