সড়ক থেকে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০৪ অক্টোবর ২০২২, ১৬:২৫আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১৭:২৭

সড়ক থেকে তুলে নিয়ে ধর্ষণের পর ভিডিও ধারণ করে আদায় করা হয় টাকা। এ ঘটনায় জেলার লোহাগাড়া থানায় দায়ের করা মামলায় জালাল উদ্দিন (৩২) নামে এক আসামিকে গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। সোমবার (৩ অক্টোবর) রাতে জেলার লোহাগাড়া থানাধীন চুনতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জালাল লোহাগাড়া থানাধীন তৈয়বের পাড়া এলাকার মৃত নুর আহমেদের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্ষণের শিকার নারী বিবাহিত ও তার তিনটি সন্তান রয়েছে। গত ২৫ সেপ্টেম্বর ভিকটিম তার ভাসুরের মেয়েকে নিয়ে বাড়ির বিদ্যুৎবিল দেওয়ার জন্য লোহাগাড়া থানার ফকিরহাট বাজারে যান। বিল পরিশোধ শেষে রিকশাযোগে তারা বাড়ি ফিরছিলেন। পথে মো. কায়সার (৩৫) এবং জালাল উদ্দিন (৩৪) তাদের পথরোধ করে। পরে তাদের বড়হাতিয়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণের দৃশ্য জালাল তার মোবাইল ফোনে ধারণ করে। এরপর অভিযুক্তরা ভিকটিমদের পরিত্যক্ত টিনশেড ঘরে ফেলে রেখে পালিয়ে যায়।
 
এ বিষয়ে কাউকে কিছু বললে ধর্ষণের ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে এর জন্য ভিকটিমের কাছে ২০ হাজার টাকা দাবি করা হয়। ভিকটিম আসামিদের সাড়ে আট হাজার টাকা দেন। 

পরে ভিকটিম বাদী হয়ে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় দুই জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি মো. কায়সারকে গত ৩০ সেপ্টেম্বর পুলিশ গ্রেফতার করে। আর গত রাতে জালালকে গ্রেফতার করে র‌্যাব। 

/টিটি/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম