রোহিঙ্গা ক্যাম্পে ৯ অক্টোবর পালনকারীদের খুঁজছে পুলিশ

টেকনাফ প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২২, ১৯:১২আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৯:১২

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ৯ অক্টোবরকে ‘খুশির দিন’ হিসেবে পালন করেছেন রোহিঙ্গারা। রবিবার ক্যাম্পসহ সীমান্তের শূন্যরেখায় গোপনে এই দিনটি পালনের খবর পাওয়া গেছে। ব্যানার ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন মাদ্রাসায় রোহিঙ্গারা বৃদ্ধ-শিশুরা অংশ নেন।

জানা গেছে, ২০১৬ সালের ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত পুলিশ (বিজিপি) চৌকিতে একটি হামলার ঘটনা ঘটে। সেই হামলার দায় স্বীকার করেছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। ৯ অক্টোবরের ওই হামলার পর সে সময় মিয়ানমারের সশস্ত্র বাহিনীর হামলার কারণে শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছিল। এর বাইরে ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা উদ্বাস্তু হয়েছে এবং বাংলাদেশে পালিয়ে এসেছিল ৫০ হাজারেরও বেশি রোহিঙ্গা।

পুলিশ ও রোহিঙ্গারা জানান, রবিবার সকালে উখিয়া ক্যাম্পসহ (নো ম্যানস ল্যান্ডে) সীমান্তের শূন্যরেখায় ব্যানার ও ফেস্টুন নিয়ে দিনটি পালনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্যানার-ফেস্টুনে ৯ অক্টোবরকে ‘হ্যাপি ডে’ উল্লেখ করা হয়েছে ও আরসার প্রধানের ছবি ছিল। এই নিয়ে ক্যাম্পজুড়ে আলোচনা শুরু হয়। সেই সূত্র ধরেই দিনটি পালনকারীদের খুঁজতে তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে ৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ বলেন, ‘কয়েকটি ক্যাম্পে গোপনে ৯ অক্টোবর পালনের খবর পেয়েছি। ছবি দেখে আমরা কয়েকজনকেও শনাক্ত করেছি। তাদের খুঁজছি। এছাড়া বাকিদের বিষয়ে তদন্ত চলছে।’

শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের নেতা দিল মোহাম্মদ বলেন, ‘আমার ক্যাম্পসহ উখিয়ায় ৯ অক্টোবর পালনের বিষয়টি জেনেছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নেতা নুর কামাল বলেন, ‘শূন্যরেখাসহ ক্যাম্পে ৯ অক্টোবর পালনের কিছু ছবি পাওয়া গেছে। মূলত অপরাধের সঙ্গে জড়িত কিছু রোহিঙ্গা এই ধরনের কার্যক্রম চালাচ্ছে। তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

/এফআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান