প্রতিটি বিভাগে হবে বিশেষায়িত হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১০ অক্টোবর ২০২২, ২০:৪৯আপডেট : ১০ অক্টোবর ২০২২, ২০:৪৯

দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দেশের প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম বিভাগেও একটির কাজ শুরু হয়েছে। নতুন এই হাসপাতালে ক্যান্সার, কিডনি ও হার্টের চিকিৎসা দেওয়া হবে। বার্ন ইনিস্টিটিউটেরও একটি ইউনিট চট্টগ্রামে স্থাপিত হচ্ছে। কিন্তু আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।
 
সোমবার (১০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরে নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে তিনি নবনির্মিত ভবনের ফলক উন্মোচন ও বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন। পরে তিনি বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সবার স্বাস্থ্য সেবা নিশ্চিতে গত তিন বছরে প্রায় ১২ হাজার চিকিৎসক এবং ২০ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া দেশের প্রতিটি বিভাগে নতুন হাসপাতাল স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।

করোনা মোকাবিলায় বাংলাদেশ সফল দাবি করে তিনি আরও বলেন, করোনা মোকাবিলায় বাংলাদেশ সফল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে স্বাস্থ্য বিভাগ অনেক এগিয়ে গেছে। মাঠ পর্যায়ের কমিউনিটি ক্লিনিক দিয়ে এ দেশের প্রাথমিক স্বাস্থ্য সেবা যাত্রা শুরু হয়। ভ্যাকসিন কার্যক্রম সফলভাবে শেষ করায় গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো উপাধি দিয়েছে।

এ সময় মন্ত্রী দাবি করেন, দেশে ১২ বছরের ওপরে প্রায় ৯৮ শতাংশ মানুষ ভ্যাকসিন নিয়েছেন। বিশ্ববাসী জানে বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে আছে। তাই বিভিন্ন দেশ আমাদের দেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী।  

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. সাখাওয়াত উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অনুবিভাগ) মো. সাইদুর রহমান, বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অনুবিভাগ) সৈয়দ মজিবুল হক, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহা পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির ও স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম প্রমুখ। 

/টিটি/
সম্পর্কিত
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের