সৈকতে গোসলে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২২, ১১:১৩আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১১:১৬

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তাহসিন (১৬) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৮টায় সৈকতের সুগন্ধা পয়েন্টে সৈকতে এই ঘটনা ঘটে। এ সময় তার বন্ধু মো. ফয়সালকে উদ্ধার করা হয়েছে।

তাহসিন কুমিল্লার মোগদাও এলাকার কাশেমুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। উদ্ধার ফয়সাল একই মাদ্রাসার ছাত্র। 

সুগন্ধা পয়েন্টে দায়িত্বরত কর্মী বেলাল হোসেন জানান, আজ সকালে কুমিল্লা থেকে চার বন্ধু কক্সবাজারে বেড়াতে আসে। সরাসরি সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে তারা। ৮টার দিকে ফয়সাল ও তাহসিন গোসল করার এক পর্যায়ে সাগরের ঢেউয়ে ভেসে যায়। এ সময় সৈকতে কর্মরত সি সেফ লাইফ গার্ড ও বিচ কর্মীরা ফয়সালকে উদ্ধার করেন। তাহসিনকে এখনও উদ্ধার করা যায়নি।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজান উজ জামান জানান, নিখোঁজ তাহসিনকে উদ্ধারে অভিযান চলছে। কুমিল্লা থেকে বেড়াতে আসা ওই চার জনের মধ্যে একজন পালিয়ে গেছে। দুই জন ট্যুরিস্ট পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
কুয়াকাটায় পর্যটকের মৃত্যু
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের