সেন্টমার্টিনের আশপাশের এলাকা ডুবে গেছে, আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২২, ২৩:৩২আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ২৩:৩২

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতে সেন্টমার্টিন দ্বীপের আশপাশের কয়েকটি গ্রাম ডুবে গেছে। ওসব গ্রামের দুই শতাধিক বাসিন্দা দ্বীপের মাঝারপাড়া আশ্রয়কেন্দ্রে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত টেকনাফ উপকূলের ১৫ হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।  

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপকূলের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রের দিকে ছুটতে দেখা গেছে। এ সময় অনেকের সঙ্গে পরিবারের সদস্যরাও ছিলেন।

সেন্টমার্টিনের ইউপি সদস্য মো. খোরশেদ আলম বলেন, ‘জোয়ারের সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। ফলে দ্বীপের বাজার এলাকাসহ কয়েকটি গ্রাম ডুবে গেছে। সেখানকার বাসিন্দারা দ্বীপের আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।’  

তিনি বলেন, ‘পুরো এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় কোন দিকে কি হচ্ছে বোঝা মুশকিল। কয়টি গ্রাম ডুবে গেছে তা নির্দিষ্ট করে বলতে পারছি না। আমার এলাকার অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে উঠেছে। যতটুকু সম্ভব সবদিকের খোঁজখবর রাখছি।’  

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এরফানুলক হক চৌধুরী বলেন, ‘জোয়ারের কারণে ব্যাপকহারে পানি বৃদ্ধি পাওয়ায় সেন্টমার্টিনের কয়েকটি গ্রামে পানি ঢুকেছে। এ পর্যন্ত ১৫ হাজার মানুষজন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। বিশেষ করে সেন্টমার্টিনের আশপাশের গ্রামে পানি ঢোকায় লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া মেরিন-ড্রাইভ সড়কের সাবরাংয়ের দিকে পানি ঢুকছে। ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করে যাচ্ছি আমরা।’

/এএম/

/এএম/
সম্পর্কিত
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতজ্বলে-পুড়ে খাক ৫১৮ একর জমির ধান, ক্ষতি ১০ কোটি
সিত্রাংয়ের প্রভাবে মাদারীপুরে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পল্লী বিদ্যুতের ক্ষতি ১৮ কোটি টাকা
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের