গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী কারাগারে 

মীরসরাই প্রতিনিধি  
০১ নভেম্বর ২০২২, ২২:১৯আপডেট : ০১ নভেম্বর ২০২২, ২২:১৯

মীরসরাইয়ে গৃহবধূ সাদিয়া আক্তারকে (১৯) হত্যার অভিযোগে চার জনকে আসামি করে মামলা করেছেন তারা বাবা মো. খানসাব। মঙ্গলবার (১ নভেম্বর) থানায় দায়ের করা মামলায় (নম্বর-১৫) আসামিরা হলেন স্বামী তাজুল ইসলাম রুবেল, শাশুড়ি নুর বানু ও গৃহবধূর দুই ননদ জাহানারা ও শিরিন আক্তার। এ ঘটনায় তাজুল ইসলাম রুবেলকে আটক করে মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে সাদিয়া আক্তারের লাশের ময়নাতদন্ত শেষে বিকাল ৪টায় সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কাজীপাড়া এলাকার আলমগীর মেম্বার বাড়িতে জানাজা ও দাফন কাজ সম্পন্ন হয়।

মীরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ বলেন, সাদিয়া আক্তারের পিতা মো. খানসাব বাদী হয়ে তার স্বামী, শাশুড়ি ও দুই ননদকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। স্বামী তাজুল ইসলাম রুবেলকে আদালত কারাগারে পাঠিয়েছেন। তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে। ঘটনার পর থেকে গৃহবধূর শাশুড়ি ও দুই ননদ পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে মীরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোভনীয়া আমবাড়িয়া এলাকা থেকে সাদিয়া আক্তারের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করে মীরসরাই থানা পুলিশ। সাদিয়া আক্তারের পরিবারের দাবি, যৌতুকের টাকা না পেয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম