হালদা থেকে আরেকটি গাঙ্গেয় ডলফিনের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০৩ নভেম্বর ২০২২, ২১:১৬আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ২১:১৬

চট্টগ্রামের হালদা নদী থেকে আরও একটি বিপন্ন প্রজাতির গাঙ্গেয় ডলফিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকালে হালদা নদীর দক্ষিণ বাড়ীঘোনা উত্তর মসজিদের পাশ থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। এ নিয়ে গত পাঁচ বছরে (২০১৭ সাল থেকে ৩ নভেম্বর ২০২২ পর্যন্ত) হালদা নদী থেকে ৪০টি ডলফিন উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার স্থানীয়রা ডলফিনটি দেখে বিকালের দিকে আমাকে খবর দেন। এরপর নৌ-পুলিশ এবং আইডিএফের সহায়তায় ডলফিনটি উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য চার ফুট আট ইঞ্চি, প্রস্থ এক ফুট এক ইঞ্চি। ওজন ২৫ কেজি ৩০০ গ্রাম।

তিনি বলেন, ডলফিনের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ডলফিনটি থেকে প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই ধারণা করা যাচ্ছে, এটি কয়েকদিন আগে মারা গেছে এবং ভাটায় তা হালদার পাড়ে ভেসে ওঠে।

গাঙ্গেয় প্রজাতির ডলফিনটি বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকায় রয়েছে।

ড. মনজুরুল কিবরিয়া বলেন, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত হালদায় ৪০টি বিপন্ন প্রজাতির গাঙ্গেয় ডলফিন মারা গেছে। এসব ডলফিনের অধিকাংশ আঘাতজনিত কারণে মারা গেছে।

/এফআর/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান