সড়ক দুর্ঘটনায় বিএনপিকর্মী প্রতিবন্ধী জাফর নিহত

মীরসরাই প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২২, ১৭:৫৯আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৯:১২

চট্টগ্রামের মীরসরাইয়ের বড়তাকিয়া বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় জাফর (৪৭) নামে এক প্রতিবন্ধী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার মারা যান।

জাফর উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের আবুতোরাব মাস্টারপাড়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে। শুক্রবার বিকাল ৩টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

জানা গেছে, মিছিল, সমাবেশ কিংবা রাজপথে বিএনপির কোনও কর্মসূচি হলে অগ্রভাগে উপস্থিত থাকতেন জাফর। শারীরিক প্রতিবন্ধী হলেও বিএনপির সব কর্মসূচিতে যেতেন। তার জানাজায় অনেক মানুষের সমাগম ঘটেছে। অনেককেই তার জন্য কান্না করতে দেখা গেছে। জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, আবুতোরাব কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু জাফর নিজামী, মীরসরাই প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, ব্যবসায়ী তাজ উদ্দিন মিলন।

মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আলাউদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় জাফর মারা যাওয়ার খবরে মীরসরাই উপজেলা বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সে বিএনপির একনিষ্ঠ সমর্থক ছিল। দলের মিছিলে সবার সামনে থাকতো সবসময়। রাতে অনেক সময় দলীয় কার্যালয়ে সে ঘুমাতো। শুক্রবার বিকাল ৩টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলমগীর বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মহাসড়কের বড়তাকিয়া এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় চমেকে মারা গেছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম