নেতাকর্মীদের পদচারণায় মুখর বিএনপির সমাবেশস্থল

কুমিল্লা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২২, ১০:৪০আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১০:৪৪

বিএনপির নেতাকর্মীদের পদচারণা ও স্লোগানে মুখর হয়ে উঠেছে কুমিল্লা শহর। সমাবেশস্থল টাউন হল মাঠে জায়গা না পেয়ে সড়কে অবস্থান নিয়েছেন অনেকে। শনিবার (২৬ নভেম্বর) সকাল থেকে নগরীর প্রবেশপথ টমিছম ব্রিজ, শাসনগাছা ও রাজগঞ্জ সড়কে হাজার হাজার নেতাকর্মী জড়ো হচ্ছেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগান দিয়ে টাউন হল মাঠে ঢুকছেন তারা।

ইতোমধ্যে স্থানীয় সাবেক সংসদ সদস্য ও জেলা উপজেলার নেতাকর্মীদের বহর কুমিল্লা শহরে প্রবেশ করেছে। একটি বহরেই পাঁচ হাজারের বেশি নেতাকর্মী রয়েছে বলে জানা গেছে। কর্মীদের কেন্দ্রীয় নেতাদের দৃষ্টিতে আনতে বিভিন্ন রঙের টি-শার্ট, ক্যাপ ও কপালের ব্যান্ডের ব্যবস্থা করেছে নেতারা। 

কুমিল্লার বরুড়া আসনের সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন বলেন, ‘কর্মীদের নিয়ে গণতন্ত্রের মায়ের মুক্তির দাবিতে এসেছি। গণতন্ত্রের নেতাদের ডাকে সাঁড়া দিতে আমরা প্রস্তুত।’

নেতাকর্মীদের পদচারণায় মুখর বিএনপির সমাবেশস্থল

টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে গত কয়েকদিন ধরেই কুমিল্লায় আসছেন নেতাকর্মীরা। বেলা ১১টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন দুপুর ২টা থেকে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৫ নভেম্বর) তিনি কুমিল্লায় এসে পৌঁছান।

বিএনপি নেতারা বলছেন, সমাবেশ শুরু হয়ে গেছে একদিন আগেই, শুধু বাকি ছিল অনুষ্ঠানিকতা। আজকের বিভাগীয় গণসমাবেশও সফল হবে। 

নেতাকর্মীদের পদচারণায় মুখর বিএনপির সমাবেশস্থল

কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘জনস্রোত আসছে। এখন আর সমাবেশ কুমিল্লা টাউনহলে নেই, ছড়িয়ে পড়েছে পুরো শহরে। মাঠ ও মাঠের আশপাশে আর দাঁড়ানোর জায়গা নেই। মানুষের এই স্রোতই প্রমাণ করে বাংলাদেশের মানুষ আর এই ভোট চোর সরকারকে চায় না। তারা ভোট চায়, ভাত চায়, সর্বোপরি বাঁচতে চায়।’

এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য সমাবেশ মঞ্চে ‍দুটি আসন রাখা হয়েছে। অন্যান্য বিভাগীয় সমাবেশের মতো এই মঞ্চেও দুই জনের ছবি সংবলিত দুটি চেয়ার রাখা আছে।

নেতাকর্মীদের পদচারণায় মুখর বিএনপির সমাবেশস্থল

কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারি আবু বলেন, ‘আমাদের নেত্রী খালেদা জিয়াদ বন্দি করে রেখেছে এই ফ্যাসিবাদ অবৈধ সরকার। যত আনন্দই হোক আমরা ভালো নেই। আমরা বিশ্বাস করি আমাদের প্রাণপ্রিয় নেত্রী শিগগিরই আমাদের মাঝে আসবেন। তাই সম্মানার্থে নেত্রী ও আমাদের প্রিয় নেতার জন্য চেয়ার খালি রেখেছি।’

/এসএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের