প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২ শিক্ষার্থীকে পিটিয়ে জখমের অভিযোগ

টেকনাফ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২২, ১৬:৪১আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৬:৪৪

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।  

ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবার অভিযোগ, মারধরের খবর পেয়ে তিনি বিদ্যালয়ে যান। সেখানে তার ছেলেসহ আরেক শিশুকে রক্তাক্ত ও জখম অবস্থায় পান। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক শামসুদ্দিন বলেন, ‘শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের শাসন করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে। তাদের গায়ে তোলা ঠিক হয়নি। আমার ভুল হয়েছে।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা এমদাদ হোসাইন চৌধুরী জানান, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে প্রতিবেদন জমা দেবো।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের গায়ে হাত তোলার কোনও সুযোগ নেই। ইতোমধ্য এ ঘটনায় আমাদের তদন্ত কমিঠি কাজ করছে। প্রতিবেদন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী