চট্টগ্রামের জনসভা জনসমুদ্রে রূপ নেবে: হানিফ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ ডিসেম্বর ২০২২, ১৬:০৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৬:০৭

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আগামীকালের জনসভা শুধু পলোগ্রাউন্ড মাঠের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, গোটা চট্টগ্রাম শহর একটি জনসমুদ্রে রূপ নেবে।’

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর জনসভাস্থল চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘পলোগ্রাউন্ড মাঠের জনসভাকে ঘিরে চট্টগ্রাম উত্তর-দক্ষিণ ও মহানগরের সবখানে সর্বস্তরের মানুষের মধ্যে একটা উচ্ছাস তৈরি হয়েছে। জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ ১০ বছর পর চট্টগ্রামে জনসভায় বক্তব্য রাখবেন। সেটা দেখার জন্য, জানার জন্য, উনি যে দেশবাসীর জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন, সেটার জন্য চট্টগ্রামবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’

তিনি আরও বলেন, ‘সকাল ৮টা থেকে জনসভাস্থলে প্রবেশের দরজা খোলা থাকবে। আমাদের নেতাকর্মীদেরও ৮টা থেকে মাঠে প্রবেশের জন্য সব প্রস্তুতি আছে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ‘আওয়ামী লীগ এই দেশের গণমানুষের দল। আওয়ামী লীগ নিয়মতান্ত্রিকভাবে তাদের সমাবেশ করছে। সরকার আছে, আইন আছে। নিয়ম অনুযায়ীই আওয়ামী লীগ সকল কর্মসূচি পালন করে আসছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি জনসভা করার অনুমতি চেয়েছে, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুমতি দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যেখানে অনুমতি দিয়েছে, সেখানেই জনসভা করতে হবে, সেটাই করা উচিত। দেশের সরকার মানবে না, সংবিধান মানবে না বা সরকারের আইন মানবে না, এরকম কোনও অধিকার সরকার কাউকে দেয়নি, রাষ্ট্র দেয়নি। রাষ্ট্রের যেকোনও আইন সবাইকে মানকে হবে।’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলোগ্রাউন্ড ময়দানে চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। এ কারণে চট্টগ্রামের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। এই জনসভা স্মরণকালের ঐতিহাসিক জনসভা হবে। এতে ১০ লাখেরও বেশি মানুষ সমবেত হবে। তাই আগামীকালের জনসভাকে সামনে রেখে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করছি।’ 

/এসএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান