রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রধারী দুই সন্ত্রাসী গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২২, ১৬:২৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৬:২৪

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় অগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬-এপিবিএন)। বুধবার (৭ ডিসেম্বর) রাত ১১টা নাগাদ হ্লেদা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-১৪ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার দুজন হলেন- উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার নুরানীপাড়া এলাকার রেদোয়ান হোসেন টুইল্লার ছেলে রবিউল হাসান রুবিয়া (২৩) ও মৌলভীপাড়া এলাকার বজুর মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২০)। তারা উভয়েই স্থানীয় সন্ত্রাসী রুবেল গ্রুপের সক্রিয় সদস্য বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর।

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে দুজন সন্ত্রাসী সশস্ত্র অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এপিবিএন। এ সময় রবিউল হাসানের দেহ তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দেলোয়ার হোসেনের কাছ থেকে একটি রামদা উদ্ধার করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এপিবিএনের এই কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম