পদ্মা সেতু প্রকল্পের জন্য এলো ১৫ রেল-কোচ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ ডিসেম্বর ২০২২, ০৪:৫০আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ০৪:৫০

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ব্যবহারের জন্য চট্টগ্রাম বন্দরে আসা ১৫টি ব্রডগেজ রেল-কোচ খালাস করা হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে কোচগুলো খালাস প্রক্রিয়া সম্পন্ন হয়।

এর আগে শনিবার (১০ ডিসেম্বর) চীন থেকে কোচ বহনকারী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। শনিবার রাত থেকে খালাস শুরু হয়ে রবিবার দুপুর পর্যন্ত ১৫টি রেল-কোচ খালাস প্রক্রিয়া সম্পন্ন হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করেন।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চিফ ইন্সপেক্টর মো. এয়াসিন উল্ল্যাহ জানান, চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া এসব রেল-কোচ রাখা হয়েছে চট্টগ্রাম হালিশহরের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই)। সেখান থেকে ডামি ট্রলিতে যুক্ত হয়ে সেগুলো নিয়ে যাওয়া হবে ঢাকার টঙ্গীতে।

পদ্মা সেতু প্রকল্পের জন্য এলো ১৫ রেল-কোচ

তিনি বলেন, ‘সিজিপিওয়াই ইয়ার্ডে পদ্মা সেতুর ওপর চলাচলের জন্য আনা কোচগুলো রাখা হয়েছে। আরএনবির সদস্যরা পালাক্রমে সেগুলো পাহারা দিয়ে যাচ্ছে।’

রেলওয়ে সূত্র জানিয়েছে, পদ্মা সেতু সংযোগ প্রকল্পের জন্য চীন থেকে ১০০টি ব্রডগেজ রেল-কোচ আনা হবে। কোচগুলো তৈরি করেছে চীনের সিআরইসি তাংশান কোম্পানি লিমিটেড। প্রথম চালানে ১৫টি আনা হয়েছে। পর্যায়ক্রমে বাকি কোচগুলো আনা হবে।

এর আগে গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এনএআর/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের