কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে আটক ২

কুমিল্লা প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২২, ১৯:১৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৯:৩০

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে কুমিল্লায় সংগঠনটির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল থেকে দুই জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর টমছমব্রিজ এলাকায় বের হওয়া বিক্ষোভ মিছিলটি পুলিশ আসার খবর পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় দুই জনকে আটক করে পুলিশ। 

আটককৃতরা হলো—আদর্শ সদর উপজেলার রঘুরামপুর এলাকার মো. রবিউল ইসলাম ( ৩২) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকসিনা গ্রামের মো. নুরুল আমিন (৩৩)।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বাংলা ট্রিবিউনকে জানান, জামায়াতের দুই কর্মীকে আটক করা হয়েছে। বিকাল ৩টার দিকে হুট করে জামায়াত-শিবিরের লোকজন মিছিল বের করে। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে দুই জনকে আটক করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান