ভেজাল প্রসাধনী বিক্রি, দ্য বাস্কেট সুপারশপকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ ডিসেম্বর ২০২২, ১৯:২৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১৯:২৫

অনুমোদনহীন প্রসাধনী বিক্রির দায়ে চট্টগ্রামের খুলশীর দ্য বাস্কেট সুপারশপকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) বিকালে নগরীর খুলশী থানাধীন এই প্রতিষ্ঠানে অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তারা সঙ্গে ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এ সময় অবৈধ উপায়ে আমদানিকৃত এবং অনুমোদনহীন প্রসাধনী বিক্রির দায়ে খুলশীর দ্য বাস্কেট সুপারশপকে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

অভিযানে বিপুল পরিমাণ শ্যাম্পু, টুথপেস্ট ও সাবান জব্দ করা হয়।প্রস্তুতকারক, উৎপাদনকারী, আমদানিকারক, বিপণনকারীর নাম-ঠিকানা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা না থাকায় এসব পণ্য জব্দ করা হয়।

এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘ভেজালের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। সব প্রকার অবৈধ, ভেজাল প্রসাধনী, শিশুখাদ্য ও শুল্ক ফাঁকি দেওয়া পণ্যের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান আরও জোরদার করা হবে।’

/এএম/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান