ঘরে ঢুকে কিশোরীর গলা ও হাত-পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৩, ১৭:৪৮আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৭:৪৮

ব্রাহ্মণবাড়িয়া শহরে ঘরে প্রবেশ করে এক কিশোরীকে গলা, দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে জেলা শহরের মেড্ডা এলাকায় এই ঘটনা ঘটে। সে জেলা শহরের মেড্ডায় বড় বোনের বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। বিয়ের প্রস্তাবনা কিংবা প্রেমে ব্যর্থ হয়ে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ও তার এক ভাগ্নিকে বাড়িতে রেখে তার বোন সকালে বাজারে যান। খালাকে ঘরে রেখে তার ভাগ্নি ছাদে যায়। এর একটু পরই তার চিৎকার শুনতে পেয়ে বাড়িওয়ালাসহ প্রতিবেশীরা দৌড়ে তার কক্ষে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে ছটফট করছে সে। তার গলা, দুই হাত ও পায়ের রগ কাটা। পরে তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাবিবুর রহমান জানান, ওই কিশোরীকে সার্জারি বিভাগে ভর্তি দেওয়া হয়েছে। সেখান থেকে সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছেন। তবে সে আশঙ্কামুক্ত।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরান হোসাইন বলেন, খবর পেয়ে আমিসহ পুলিশ সদস্যরা হাসপাতাল এবং ঘটনাস্থলে যাই। হামলাকারীকে কেউ দেখেনি। ধারণা করা হচ্ছে বিয়ে কিংবা প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে এই সংক্রান্ত ঘটনা ঘটিয়ে থাকতে পারে। পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী