গুলিবর্ষণের ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি

জিয়াউল হক, রাঙামাটি
২৭ জানুয়ারি ২০২৩, ০৫:৩৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৫:৩৮

রাঙামাটিতে সড়কে কাঠবাহী ট্রাকে সন্ত্রাসীদের গুলিবর্ষণের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা ট্রাক-মিনিট্রাক ও পৌর ট্রাক টার্মিনাল মালিক শ্রমিক যৌথ কমিটির এই সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরে শহরের ট্রাক টার্মিনাল সড়কে অবরোধ করে ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ সভা করে সংগঠনটি। এ সময় আগামী সাত দিনের মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি আলহাজ সাব্বির আহাম্মদ ওসমানী, ট্রাক, মিনিট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, রাঙামাটি জেলা মিনিট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক টিটু বিশ্বাস প্রমুখ।

আলহাজ সাব্বির আহাম্মদ ওসমানী বলেন, পার্বত্য অঞ্চলের অসহায় মানুষ পাহাড়ের পণ্য বহন করে তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু পাহাড়ের অবৈধ কিছু অস্ত্রধারী প্রতিনিয়ত ট্রাক, মিনিট্রাকসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা উত্তোলন করছে। সড়কে চালকদের হয়রানি করা হচ্ছে। সন্ত্রাসীদের কারণে পাহাড়ের প্রতিটি মানুষ আজ ক্ষতিগ্রস্ত।

জেলা ট্রাক, মিনিট্রাক মালিক শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেকান্দর হোসেন চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণ, সড়কে চালকদের নিরাপত্তা, সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করা নাহলে আগামী সাত দিন পর কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

প্রতিবাদ সভার চলাকালে শহরের মূল সড়ক বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান