রোহিঙ্গা ক্যাম্পে ঢুকেই এলোপাতাড়ি গুলি, নারী নিহত মাঝি আহত

টেকনাফ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৪

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আলাদা ঘটনায় দুষ্কৃতকারীদের গুলিতে এক নারী নিহত ও ক্যাম্পের এক হেড মাঝি গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উখিয়া ময়নারঘোনা ক্যাম্প-৮ এবং ক্যাম্প-১২-তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

গুলিতে নিহত রোহিঙ্গা নারী হলেন ক্যাম্প-৮ ইস্টের নজুম উদ্দিনের স্ত্রী নুর কায়েস (২৫)। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন হেড মাঝি আবদুর রহিম (৩৮)। তিনি উখিয়া উপজেলার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৪ ব্লকের মৃত করিম উল্লাহর ছেলে। তিনি ওই ক্যাম্পের এইচ ব্লকের প্রধান মাঝি।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বৃহস্পতিবার উখিয়া ময়নারঘোনা ক্যাম্পে একদল দুষ্কৃতকারী ঢুকে মাঝি আবদুর রহিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, একই দিন ক্যাম্প ৮-ইস্টে একদল অস্ত্রধারী রোহিঙ্গা নারী নুর কায়েসকে গুলি করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উখিয়া এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ক্যাম্পে অভিযান চলছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান