‘বৈদেশিক মুদ্রা অর্জনে সামুদ্রিক সম্পদের আহরণ আরও বাড়াতে হবে’

কক্সবাজার প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৬

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘বর্তমান সরকারের অন্যতম বড় সাফল্য বঙ্গোপসাগরের এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার এলাকার বিশাল সমুদ্রসীমা অর্জন। সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও আহরণের মাধ্যমে এই সমুদ্রসীমাকে কাজে লাগাতে হবে। সেইসঙ্গে বৈদেশিক মুদ্রা অর্জনে সামুদ্রিক সম্পদের আহরণ আরও বাড়াতে হবে।’ 

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারে ‘সুনীল অর্থনীতিতে সামুদ্রিক মৎস্যসম্পদ: গবেষণা অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। সেমিনারের আয়োজন করেছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

এরশাদ ও খালেদা জিয়া সরকারের সময়ে মৎস্য সম্পদের ভয়াবহ সংকট ছিল উল্লেখ করে শ ম রেজাউল করিম বলেন, ‘শেখ হাসিনা সরকারের আমলে সেই সংকট কাটিয়ে উঠেছি আমরা। এখন সম্ভাবনাময় এই খাত নিয়ে গবেষণা চলছে। বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য সামুদ্রিক সম্পদের আহরণ আরও বাড়াতে হবে আমাদের। এজন্য সরকার সবকিছু করবে। ইতোমধ্যে সমুদ্রে গবেষণার জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। মাছ আহরণের জন্য নতুন জাহাজ কেনা হচ্ছে।’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের এমপি সাইমুম সরওয়ার কমল। এতে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তফাজ্জল হোসেন চৌধুরী, মৎস্য অধিদফতরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ। সেমিনারে বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এহসানুল করিম।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী