মধ্যরাতে আগুন, ঘরেই পুড়ে মারা গেলেন অসুস্থ বৃদ্ধা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ মার্চ ২০২৩, ১৪:৩৬ আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৫:৪৩

চট্টগ্রামের বোয়ালখালীতে বসতঘরে আগুনে পুড়ে প্রতিভা মহাজন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় পুড়েছে তিনটি বসতঘর। 

বুধবার (১ মার্চ) রাত ২টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের স্বপন মহাজনের বাড়িতে এ আগুন লাগে।

প্রতিভা ওই এলাকার স্বপন মহাজনের স্ত্রী।

প্রতিভার প্রতিবেশী রাজু ধর জানান, প্রতিভা অসুস্থ ছিলেন। আগুন লাগার পর পরিবারের অন্যান্য সদস্যরা বের হতে পারলেও তিনি পারেননি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, আমুচিয়া ইউনিয়নে রাত ২টার দিকে আগুন লাগে। বোয়ালখালী ফায়ার স্টেশনের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় পুড়েছে তিনটি বসতঘর। 

তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

/আরআর/
সম্পর্কিত
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
রাতের আঁধারে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ
জেনারেটর বিস্ফোরণে সাভারে মার্কেটে আগুন, পুড়েছে আটটি জেনারেটর
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক