সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় দগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ মার্চ ২০২৩, ১৫:৫৯আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৫:৫৯

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় অগ্নিদগ্ধ হয়ে মো. আশরাফ মোল্লা (৬৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে সীতাকুণ্ড মডেল উপজেলার বার আউলিয়া তাহের শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

আশরাফ মোল্লা নড়াইলের লোহাগাড়া উপজেলার কুমর ডাঙ্গা এলাকার বাসিন্দা। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় আশরাফ মোল্লা নামে এক শ্রমিক দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে ৩৬ নং বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।’

তিনি আরও বলেন, ‘তার অবস্থা আশঙ্কাজনক ছিল। ভর্তির পর পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পুরো শরীরই দগ্ধ হয়েছে।’

/এসএন/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের