নিষেধ অমান্য করে মাছ ধরায় ৯৭ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি
১০ মার্চ ২০২৩, ১১:০৪আপডেট : ১০ মার্চ ২০২৩, ১১:০৪

জাটকা রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে নদীতে মাছ ধরায় ৯৭ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এর মধ্যে বুধবার ৫৪ জনকে এবং বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ৪৩ জনকে আটক করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ জাল ও জাটকা। 

শুক্রবার (১০ মার্চ) এ তথ্য জানান নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি জানান, আটকদের মধ্যে বেশিরভাগ জেলেকেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে এবং কয়েকজনের বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা তৎপর আছি। দুই নদীর বিভিন্ন এলাকায় ঘোরার সময় জেলেদের জাটকা নিধন করতে দেখে নৌপুলিশ। পরে তাদের জাল ও মাছ ধরার নৌকাসহ আটক করা হয়। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণে এমন অভিযান চলবে।’

প্রসঙ্গত, ছয়টি অভয়াশ্রমে মার্চ ও এপ্রিল এই দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় জাটকা মজুদ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম