রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ১০ দিন পর মামলা

কক্সবাজার প্রতিনিধি
১৪ মার্চ ২০২৩, ২১:৪৯আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২১:৪৯

কক্সবাজারের উখিয়া বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা করা হয়েছে। ১১ নম্বর ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা যুবক মো. সেলিম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার বাদী ওই ক্যাম্পের একটি ব্লকের সহকারী মাঝির দায়িত্ব পালন করেন। 

মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, ২০/২৫ জনের দুর্বৃত্তের দল একাধিক গ্রুপে বিভক্ত হয়ে ১১ নম্বর ক্যাম্পের কয়েকটি জায়গায় একই সময়ে নাশকতার উদ্দেশে আগুন লাগায় বলে বাদী তার এজাহারে উল্লেখ করেন। সোমবার রাতে লিখিত এজাহার জমা দেন। এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করে আজ বিকালে থানার এসআই খায়ের উদ্দিনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গত ৫ মার্চের অগ্নিকাণ্ড পরিকল্পিত নাশকতা বলে প্রমাণ পেয়েছে কক্সবাজারের জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। সন্ত্রাসী গোষ্ঠী আধিপত্য বিস্তার করতে আগুন দিয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে কক্সবাজারের জেলা প্রশাসনের পক্ষে গঠিত সাত সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। রবিবার বিকালে এই প্রতিবেদন জমা দেয় কমিটি। প্রতিবেদনে আগুনের ঘটনায় নেপথ্য উদঘাটনে নিয়মিত মামলা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোসহ ১২টি সুপারিশ করা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান জানান, রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ড পরিকল্পিত কিন্তু কারা ঘটিয়েছে সেটা জানা যায়নি। মামলা দায়ের করে গভীর তদন্তে কারা আগুন লাগিয়েছে তা বেরিয়ে আসবে।

উল্লেখ্য, গত ৫ মার্চ দুপুরে উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডে ঘরসহ দুই হাজার ৮০৫টি নানা স্থাপনা পুড়ে যায়। এই ঘটনায় ১৫ হাজার ৯২৫ জন রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হন। এর আগে, ২০২১ সালের ২২ মার্চ একই ক্যাম্পে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। ওই সময় ১১ জনের মৃত্যু, পাঁচ শতাধিক মানুষ আহত হন। পুড়ে যায় ১০ হাজারের বেশি ঘর।

/এফআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম