দেশে খাদ্যের অভাব নেই: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০২৩, ১৬:২৭আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৬:২৭

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘ইউরোপের যুদ্ধের কারণে সারাবিশ্বে এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কোথাও কোথাও খাবার পাওয়া যাচ্ছে না। খাদ্য ঘাটতির কারণে বিশ্বের বহু উন্নত দেশ হিমশিম খাচ্ছে। তারা খাদ্য উৎপাদন ও রপ্তানি করতে পারছে না। কিন্তু আল্লাহর অশেষ রহমত, কৃষকদের কৃতিত্ব, সরকারের সঠিক নীতি, সঠিক সহায়তা এবং বঙ্গবন্ধুকন্যার সঠিক নেতৃত্বে বাংলাদেশে খাদ্যের অভাব নেই।’

শুক্রবার (৩১ মার্চ) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে স্বল্প আয়ের মানুষের কষ্ট হচ্ছে। আমরা বিশ্বাস করি এই কষ্ট খুব সাময়িক। এটা দূর করার জন্য সরকার নানাভাবে কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা একই দিনে ৫০০ জায়গায় বোমা দেখতে চাই না। বরং শেখ হাসিনা একই দিনে ১০০টা সেতু, সড়ক উদ্বোধন করছেন। আমরা তাই দেখতে চাই। আমরা চাই না সরকারের উচ্চ পর্যায়ে যারা থাকেন তাদের পরিবার এতিমের অর্থ আত্মসাৎ করবে। এটি আমরা আর কোনও দিন দেখতে চাই না। সেজন্যে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বের ধারাবাহিকতা দরকার।’

মানুষ আগের তুলনায় ভালো আছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বারবার বঙ্গবন্ধুকন্যাকে ভোট দিয়ে মানুষ নির্বাচিত করছে, তার কারণ মানুষ সুখে আছে, শান্তিতে আছে। আগের তুলনায় অনেক ভালো আছে। এখন মানুষের দিকে তাকালেই বোঝা যায় আগের তুলনায় অনেক বেশি তাদের খাওয়া, পরা, থাকা অনেক বেশি উন্নত হয়েছে। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনা একটানা ১৪ বছরের বেশি সময় দেশ পরিচালনার দায়িত্বে আছেন বলেই। এই ধারাবাহিকতা আমাদের রক্ষা করতে হবে।’

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষকে সাংবিধানিকভাবে সমান অধিকার দেওয়া হয়েছে জানিয়ে দীপু মনি বলেন, ‘সব নাগরিক সমান অধিকার প্রাপ্য। কোথাও কোথাও সংখ্যালঘু ও বিভিন্ন পেশার মানুষ ভৌগোলিক কারণে হোক, পেশার কারণে হোক প্রান্তিকভাবে রয়েছে। এই প্রান্তিকতাকে দূর করে তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করে এগিয়ে নেওয়া হচ্ছে। তাদের উন্নয়নের জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তৃণমূল পর্যায়ে ভূমিহীনদের ঘর করে দেওয়া হচ্ছে। একইভাবে সারাদেশের ন্যায় শিক্ষা সহায়তার জন্য শিক্ষা বৃত্তি, উপবৃত্তি দেওয়া হচ্ছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসিন আরাফাত, শিক্ষার্থী, অভিভাবকসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা।

/আরআর/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
অসুস্থ স্বামীর পাশে থাকতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের