কদমতলী ফ্লাইওভারে টেম্পু উল্টে একজন নিহত, আহত ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ এপ্রিল ২০২৩, ২৩:০৬আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ২৩:০৬

চট্টগ্রামে ফ্লাইওভারে যাত্রীবাহী টেম্পু উল্টে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮/১০ জন। এর মধ্যে ছয় জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যায় নগরের কোতোয়ালি থানাধীন কদমতলী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক এ তথ্য নিশ্চিত করেন।

দুর্ঘটনায় নিহতের পরিচয় এখনও শনাক্ত হয়নি। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছয় জন হলেন- আজাদ হোসেন রাজু (৪০), সুমি নাথ (২৯), অজিত নাথ (৪০), রিয়াজ (৩০), লিটন পাল (৩৬) ও সিরাজুল (৫৫)।

কোতোয়ালি থানার এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ধ্যায় কদমতলী ফ্লাইওভারে একটি যাত্রীবাহী সিএনজিচালিত টেম্পু উল্টে যায়। গাড়িটিতে থাকা যাত্রীরা আহত হন। স্থানীয় লোকজন আহত সাত জনকে হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে ৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি ছয় জনকে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এদিকে, আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান নাঈম, শাকিল ও সুমন নামে তিন প্রত্যক্ষদর্শী। এর মধ্যে নাঈম বাংলা ট্রিবিউনকে বলেন, হালিশহর থেকে নিউমার্কেটে যাত্রী নিয়ে যাওয়ার সময় টেম্পুটি কদমতলী ফ্লাইওভারের মোড়ে উল্টে যায়। আমরা কয় জন ঈদের কেনাকাটা করে নিউমার্কেট থেকে ফ্লাইওভারে করে হালিশহরের বাসায় যাচ্ছিলাম। এ সময় উল্টে যাওয়া টেম্পুর আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাই। আহতদের মধ্যে একজন মারা গেছেন, রাজু নামে এক ব্যক্তির ডান পা ভেঙে গেছে। অন্যরাও কম বেশি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম