টিকিট কালোবাজারি: রেলের কর্মীসহ ৪ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৩, ২০:০৯আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ২০:০৯

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকায় চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টারের সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের কারাদণ্ড দেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন আয়েশা খাতুন (৩৫), আরাফাত মিয়া (৩২), বিপ্লব চন্দ্র দাস (২৯) ও মো. সালাউদ্দিন (৩০)। বিপ্লব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ বলেন, ‘শনিবার দুপুরে রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় চার কালোবাজারিকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য।’

তিনি আরও বলেন, ‘আয়েশা খাতুন ও আরাফাত মিয়াকে চার মাস, মো. সালাউদ্দিনকে ছয় মাস এবং বিপ্লব চন্দ্র দাসকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।’

/এএম/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের