শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৩, ১৬:১৬আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৬:১৬

নোয়াখালীর বেগমগঞ্জে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জহিরুল ইসলাম (৩৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ‍উঠেছে। এ ঘটনায় শিশুটির মাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে নিজ বাড়িতে মারা যান জহিরুল। তিনি বেগমগঞ্জের কোরবান আলীর ছেলে।

অভিযোগ পাওয়া গেছে, শুক্রবার চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যান জহিরুল। পরে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন শিশুটির মা।ওইদিন বিকালে বাড়িতে এসে অভিযোগের বিষয়ে শুনে শিশুটির বাবা জহিরুলকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন। এতে জহিরুলের কোমর ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন অংশে জখম হয়। শনিবার রাতে জহিরুল মারা যান।

বেগমগঞ্জ মডেল থানার এসআই মাহবুবুর রহমান জানান, জহিরুলের মৃত্যুর পর শিশুটির বাবা পালিয়ে যান। তবে শিশুটির মাকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আরআর/
সম্পর্কিত
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
কোরবানির প্রাণীর হাটে এক ব্যক্তিকে ‘পিটিয়ে হত্যা’
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান