গরমে লাইন বেঁকে ৭ বগি লাইনচ্যুত, দুই লাইনে ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৩, ১৫:১৫আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৫:২১

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত গরমের কারণে রেললাইন বেঁকে যাওয়ায় মালবাহী ট্রেনের সাতটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

এর ফলে চট্টগ্রাম থেকে ঢাকামুখী ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

গরমে লাইন বেঁকে ৭ বগি লাইনচ্যুত, দুই লাইনে ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের মাস্টার রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে আসা একটি মালবাহী ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন ছেড়ে দুপুর ১টার দিকে দাড়িয়াপুর এলাকায় পৌঁছালে সাত বগির বেশ কয়েকটি চাকা লাইনচ্যুত হয়। মূলত গরমের কারণে রেললাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৫০০ মিটার রেললাইনের স্লিপার ভেঙে গেছে।

তিনি জানান, ঘটনার পর থেকে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইনে সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের জন্য আখাউড়া লোকোশেডে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে কাজ শেষ করার পর বন্ধ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান