চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন

বিপুল ভোটে জয়ী নৌকার প্রার্থী নোমান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ এপ্রিল ২০২৩, ২১:১৪ আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ২১:১৪

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদ বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৬৭ হাজার ২০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ মোমবাতি প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৮৭ ভোট।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে বাংলাদেশ নির্বাচন কমিশন কেন্দ্রে ফল ঘোষণা করা হয়। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান ফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৯০ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ চলে। নির্বাচনে ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৬৫২। তার মধ্যে ১৪ দশমিক ৫৫ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচনে প্রার্থী ছিলেন পাঁচ জন। তারা হলেন আওয়ামী লীগের নোমান আল মাহমুদ, ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ, ইসলামিক ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির কামাল পাশা ও স্বতন্ত্র প্রার্থী রমজান আলী। মনোনয়নপত্র বাছাইয়ের সময় কামাল ও রমজান আলীর প্রার্থিতা বাতিল হয়। পরে আপিল করে দুজন মনোনয়নপত্র ফেরত পান।

এর মধ্যে ইসলামিক ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন চেয়ার প্রতীকে পেয়েছেন এক হাজার ৮৬০ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির কামাল পাশা আম প্রতীকে পেয়েছেন ৬৭৩ এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলী একতারা প্রতীকে পেয়েছেন ৪৮০ ভোট। 

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘নির্বাচনে ৭৫ হাজার ৩০৫ ভোট পড়েছে। যা মোট ভোটারের ১৪ দশমিক ৫৫ শতাংশ। কোনও ভোট বাতিল হয়নি।’ 

তিনি বলেন, ‘১৯০ কেন্দ্রের এক হাজার ৪১৪ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।’ 

নির্বাচন অফিস সূত্র জানায়, এই আসনে মোট ভোটার পাঁচ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ এবং নারী ভোটার দুই লাখ ৫৪ হাজার ১০৯ জন।

গত ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়। এর আগে ২০২০ সালে মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। সেবার উপনির্বাচনে মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য নির্বাচিত হন।

/এএম/
সম্পর্কিত
সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি বিএনপি নেতার
আ.লীগ ও বিএনপির কারণে দেশে শান্তি ফিরে আসছে না: নাহিদ ইসলাম
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক