রাঙামাটিতে সহকর্মীর গুলিতে পুলিশ কনস্টেবল নিহত

রাঙামাটি প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৮

রাঙামাটি রাঙামাটিতে শহরে অসাবধানতাবশত স্বরূপ বড়ুয়া নামে এক পুলিশ কনস্টেবলের গুলিতে পূর্ণ বড়ুয়া নামে আরেক কনস্টেবল নিহত হয়েছেন। শনিবার দুপুরে শহরের সুখী নীলগঞ্জ এলাকায় অবস্থিত পুলিশ লাইনে এই দুর্ঘটনা ঘটে।
রাঙামাটির পুলিশ সুপার সাইফ তারিকুল হাসান জানান, কনস্টেবল স্বরূপ তার সহকর্মী পূর্ণ বড়ুয়ার অস্ত্র নিয়ে নাড়াচাড়াকালে অসাবধানতাবশত গুলি বের হয়ে যায়। এতে পূর্ণ বড়ুয়া (কনস্টেবল নং-৩৪৯৫) গুলিবিদ্ধ হন। পূর্ণকে তাৎক্ষণিক রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত পূর্ণ রাউজান উপজেলার পূর্ব গুজরা গ্রামের শেখর বড়ুয়ার ছেলে। অন্যদিকে স্বরূপ বড়ুয়ার বাড়িও রাউজান উপজেলায়। তারা দুজনেই একই তারিখে পুলিশ বিভাগে চাকরি নেন বলে জানিয়েছেন সহকর্মীরা।
এদিকে ঘটনার পর অসুস্থ হয়ে পড়েছেন স্বরূপ বড়ুয়াও। তাকে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পরপরই রাঙামাটির জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ উর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন।

রাঙামাটি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদুর রহমান জানিয়েছেন, কোমরের কাছে কিডনির পাশে গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পূর্ণ মারা যান।

/এসএম/



সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান